লিড নিউজসিলেটসিলেট বিভাগ

যুবককে ঝুলিয়ে পেটানো সেই ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: অবশেষে আলোচিত ভাইরাল হওয়া জকিগঞ্জে সেই যুবককে নির্যাতন করা সালাম মেম্বারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২১ নভেম্বর সন্ধায় তাকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

এর আগে সালামের অপর ৩ সহযোগীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। তারা হল এবাদ মেম্বার, আনোয়ার, ও শাহজাহান।

জকিগঞ্জ থানার ওসি মীর নাসির সংবাদমাধ্যমকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে গিয়াস উদ্দিন (৩৫)কে বাঁশের সঙ্গে ঝুলিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে পায়ের নিচে বেধড়ক মারপিট করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, সালাম মেম্বার ওই যুবককে বেধড়ক পিঠাচ্ছেন। এ ঘটনায় জকিগঞ্জে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সালাম মেম্বারের বিরুদ্ধে হত্যা, নারী কেলেংকারী, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

Related Articles

Back to top button