জকিগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা, মামলা দায়ের

জকিগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা, মামলা দায়ের
নিউজ ডেস্ক:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিমের ওপর হামলার ঘটনায় জকিগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
হামলার শিকার ওই ব্যবসায়ী জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন সি,আর মামলা নং ১০৪/২২
উক্ত মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে এরা হচ্ছে আলহাছিব, জাহাঙ্গীর আলম সাহেদ,তোফাজ্জল হোসেন তুফা ও আব্দুস শহিদ ছইয়া
উক্ত আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য জকিগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে আব্দুল রহিম উল্লেখ করেন,গত ৪ সেপ্টেম্বর আসামিরা জকিগঞ্জ বাজারে মহাজন’ বাড়ির মার্কেটের ভিতরে তার ওপর হামলা চালায় এরা তাকে টেনে হিঁচড়ে
পরিত্যক্ত নিরিবিলি স্থানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তার কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।




