সিলেটলিড নিউজসিলেট বিভাগ
সোমবার থেকে শুরু হচ্ছে সিলেটে বইমেলা


নিউজ ডেস্ক: সোমবার (২৫ নভেম্বর) সিলেটে শুরু হচ্ছে বইমেলা। বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ‘সিলেট বইমেলা’র উদ্বোধন হবে।
বইমেলার আয়োজন করেছে প্রথমা ও বেঙ্গল পাবলিকেশনস। ৬ দিনব্যাপী এ বইমেলা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত (ছুটির দিনসহ)।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় প্রথমা প্রকাশিত বইয়ে ৩০% থেকে ৬০%, বেঙ্গল প্রকাশিত বইয়ে ২৫% থেকে ৫০% এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫% ছাড় দেওয়া হবে।



