লিড নিউজ

শাবিতে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবস পালিত

শাবি প্রতিনিধি : যথাযথ মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলত হয়।

শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন প্রমুখ। এছাড়া ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকরাও এসময় উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণেরও প্রতিবাদ করা উচিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারই হোক এ দিবসের প্রতিপাদ্য।

Related Articles

Back to top button