সিলেট বিভাগহবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে গাড়ির চাপায় শিশু নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চান্দের গাড়ির (জিপ) চাপায় চাঁদনী (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত চাঁদনী নুরপুর (লম্বাহাটি) গ্রামের প্রবাসী ফরহাদ মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার উপজেলার শায়েস্তাগঞ্জ-সুতাং সড়কের নুরপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় চান্দের গাড়ি (জিপ) একটি লেগুনাকে ওভারটেক করতে গিয়ে চাঁদনীকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আছকির মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Back to top button