হবিগঞ্জ

মাধবপুরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক বালু ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়ার কাছে এ ঘটনা ঘটে। বালু ব্যবসায়ীর নাম দেওয়ান সুজন মিয়া। তিনি তেলিয়াপাড়ার দেওয়ান রফিক মিয়া পুত্র।
ঘটনার ব্যাপারে দেওয়ান রফিক মিয়া জানান, রবিবার দুপুর ১২টার দিকে তার দেওয়ান ছেলে দেওয়ান সুজন মিয়া প্রাইম ব্যাংক মাধবপুর শাখা থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে কুমিল্লা-সিলেট বাসে উঠে। হাড়িয়ার কাছে পৌছুলে ছিনতাইকারীরা একটি মাইক্রোবাস দিয়ে বাসটির গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক সুজনকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিজয়নগর উপজেলার বাড়িউড়ার কাছে ফেলে ছিনতাইকারীরা চলে যায়।
থানার ওসি তদন্ত কাওসার আলম জানান, এখনও এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

Related Articles

Back to top button