লিড নিউজসিলেট

বিশ্বনাথে একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত বাবুল খাঁ (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুল উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের হাছন খাঁ’র ছেলে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ডাকাত বাবুলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, রবিবার (২৪ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Back to top button