সিলেট বিভাগ

সিলেটে বাড়ছে আক্রান্ত, কমেছে সুস্থতা

নিজস্ব প্রতিবেদক: সিলেটে করোনায় বাড়ছে আক্রান্ত। সেই সাথে অনেকটা কমেছে সুস্থতা। সিলেট বিভাগে করোনায় ১৬জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৭জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৯জন চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৮২জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮০২জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৪জন। রবিবার (১৪ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৬জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রবিবার (১৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৮২জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৯৬৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৯জন, হবিগঞ্জে ২ হাজার ১১জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Related Articles

Back to top button