লিড নিউজসিলেট বিভাগ
সিলেটে আরো ৪৩ জন আক্রান্ত


নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ২৮৬টি নমুনা পরীক্ষায় আজ আরো ৪৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে অর্থাৎ তারা করোনা আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাতে সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান আজ ৪৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ৪৩ জনই সিলেট জেলার বাসিন্দা।
এর আগে ২৮ জুন রবিবার ওসমানীর পিসিআর ল্যাব থেকে ৩৭৬টি নমুনা পরীক্ষার পর ৭১ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।




