শিশুকে ধর্ষনের চেষ্টা, ২০ হাজার টাকায় ধামাচাপা


নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকার বলারদিয়ার উত্তরপাড়া গ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা করেছে পার্শবতী বখাটে নুরুল হক (৪০)। এ ঘটনায় ভিকটিমের পরিবারের হাতে মাত্র ২০ হাজার টাকা তুলে দিয়ে ভয় ভিতি প্রর্দশন করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে গ্রাম্য মাতাব্বররা।
পারিবারিক ও এলাকাবাসি সুত্রে জানা যায়, বলারদিয়ার উত্তরপাড়া গ্রামের গিয়াস শেখের ছেলে মনোহারি দোকানদার নুরুল হকের দোকানে মঙ্গলবার সন্ধায় সরিষাবাড়ী বালিকা দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেনির ওই শিক্ষার্থী মোম কিনতে যায়। এ সময় ঝড় শুরু হলে দোকানদার মেয়েকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। পড়ে মেয়েটি চিৎকার শুরু করলে বখাটে নুরুল হক তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় মেয়েটির পরিবার ও এলাকাবাসি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
মেয়েটির নানি জানায়, বখাটে ওই দোকানদার এর আগেও এ রকম ঘটনা অনেকবার ঘটিয়েছিলো। কিন্তু পুনরায় এরকম ঘটনা ঘটালেও বুধবার রাতে স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল ইসলাম শেখ সহ স্থানীয় কয়েক প্রভাবশালী পরিবারের হাতে মাত্র ২০ হাজার টাকা তুলে দিয়ে ঘটনা গোপন রাখতে ভয়ভীতি দেখায়।
এদিকে এলাকাবাসি অভিযোগ করে, ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য মাতাব্বররা ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ব্যাপাড়ে কাউন্সিলর নুরুল ইসলাম শেখ জানান, যেভাবেই হোক আমরা ঘটনাটি মিমাংশা করেছি।




