শিল্প ও সাহিত্য

কবিতা: বিদায় ঘন্টা

আনোয়ারুল ইসলাম

পাতা যেদিন হলুদ হবে যাবে ঝরে,
পরপারে জমবে পাড়ি আপন নীড়ে।
একদিন বাজবে অন্তিম বিদায় ঘন্টা,
সবি রবে উড়ে যাবে শুধুই প্রাণটা।

হায়রে জীবন সোনার জীবন ফুরিয়ে যাবে,
দেখবে তখন পোকামাকড় খুঁটে খাবে।
মরণ এসে চরণ ধরে টান দিলে ভাই,
এক মুহুর্ত এ ধরাতে সাধ কারো নাই।

পাল্টে যাবে মায়ার জীবন বলবে মরা,
ঘরের থেকে রাত পোহানের আগেই সরা।
তখন তোমার কেউ রবেনা অন্তিম পাশে,
জ্ঞাতির চোখে তোমার স্মৃতি কতই ভাসে।

আপন আপন যারে তুমি ভাবছো ভবে,
আপন নয় কেউ, আপন তোমার হবে রবে।
মতিভ্রমে থাকো যদি জগত জুড়ে,
পাবে নাকো ঐ জগতে ভুরভুরে।

থাকতে সময় জোগাড় করো পারের কড়ি,
পাপের পথটা ছেড়ে দিয়ে পূণ্যটা ধরি।
ডাক আসিলে যেতে হবে নাহি বাঁধা,
সময়টাকে সঠিক পথে করবো সাধা।

Related Articles

Back to top button