শিল্প ও সাহিত্য

বদলে গেলো: লোকমান হাফিজ

ঘুম থেকে যে জেগে রাহি

ভেঙে কাঁচা ডিমটা,

মুখে দিয়ে দৌঁড় মারে সে

সঙে খেলার টিমটা।

সারা দিবা খেলা নিয়ে

থাকে রাহি ব্যস্ত,

পড়ালেখা পারেনা সে

পারে খেলা বেশ তো।

ইশকুলেতে যায় না রাহি

যায় যে মাঠে খেলতে,

খেলা দিয়ে চায় যে রাহি

স্বপ্নটাকে মেলতে।

বদলে গেলো ভুলটা রাহির

বসে টিভি দেখতে,

সব খেলোয়াড় শিক্ষিত আর

পারে সবাই লেখতে।

ভাবলো রাহি টিমকে নিয়ে

খেলবে এবং পড়বে,

পড়া এবং খেলা দিয়ে

নতুন ধরা গড়বে।

Related Articles

Back to top button