লিড নিউজসিলেট

জৈন্তাপুরে বিদেশী মদসহ আটক ২

ডেস্ক রিপোর্ট :: সিলেটের জৈন্তাপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে বিদেশী মদসহ দুই মাদক বিক্রেতা আটক হয়েছেন। শনিবার দুপুরে গোপন এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছে- ইউনুস আহমদ (২১) ও আলমগীর (২৩)।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার সরুখেল পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী রাস্তা থেকে ২৪ বোতল বিয়ার , ২১ বোতল অফিসার্স চয়েস হুইস্কি ও ২২ বোতল বিদেশী মদসহ তাদের আটক করা হয়।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক দ্রব্য সংগ্রহ করে এবং নিজ হেফাজতে রেখে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের আসামীদেরকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button