লিড নিউজ

বানিয়াচংয়ে কালিমন্দিরে চুরি

বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচংয়ের জয়কালিমন্দিরে দুঃসাহসিক চুরি  হয়েছে। শুক্রবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে নারায়ণ ও শিবমূর্তিসহ প্রায় দুই লাখ টাকার মালপত্র চুরি করে নেয়।

খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে বানিয়াচং থানার এসআই রাজিব জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে আমরা  ব্যবস্থা গ্রহণ করব।

মন্দির কমিটির নেতৃবৃন্দরা জানান, জয়কালিমন্দির ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে কে বা কারা মূর্তির শরীরের থাকা ২০ ভরি রূপা, ২ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কষ্টিপাথরের শালগ্রাম, ১টি বলিচ্ছেদ ও ২টি মূর্তিসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। মন্দিরের পাহারাদার ভানু দাশ ও পুরোহিত রানু ভট্টাচার্য মন্দির ঘরের পাশের কক্ষে ঘুমে ছিলেন। তারা ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে জিনিসপত্র উধাও হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

Related Articles

Back to top button