জাতীয়লিড নিউজ

অফিসে বসে ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ফুলপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসের এক কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অফিস চলাকালে ইয়াবা সেবন করেন কার্যালয়ের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক সমীর কুমার চক্রবর্তী বলে জানা গেছে।

ভিডিও লিংক :অফিসে ভূমি কর্মকর্তার ইয়াবা সেবন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে ফুলপুরে সমালোচনার ঝড় উঠছে। বিব্রত হয়েছে উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও।

১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সমীর কুমার চক্রবর্তী অফিসের চেয়ারে বসে আছেন। এসময় তার সহকারীরা ইয়াবা সামনে নিয়ে আসেন। পরে তিনি নিজ চেয়ারে বসেই ইয়াবা সেবন করেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ইয়াবা সেবনসহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে অভিযোগ উঠে। অবশেষে ভিডিওটির মাধ্যমে তা প্রমাণিত হয়।

Related Articles

Back to top button