লিড নিউজ
কুষ্টিয়ার খোকসায় বাল্য বিয়ে রোধে উঠান বৈঠক অনুষ্ঠিত


কু্ষ্টিয়া প্রতিনিধি : বাল্য বিয়ে প্রতিরোধে খোকসায় ইনোভেশন আইডিয়া “নিজেদের বাল্য বিয়ে নিজেরাই রুখবো,সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বো” বাস্তবায়নের অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার খোকসা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে বাল্য বিয়ের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনিন সুমনা। উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত সকলে বাল্যবিয়ে প্রতিরোধে এক সংগে কাজ করবে মর্মে প্রতিজ্ঞাবদ্ধ ও শপথ বাক্য পাঠ করেন। উঠান বৈঠকে উপস্থিত ছিল, খোকসা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা: কাজলি খাতুন।




