লিড নিউজ

রাগীব রাবেয়া মেডিকেলে শ্রদ্ধা জানালেন ছাত্রলীগ সম্পাদক জাকির

নিউজ ডেস্ক: নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল দিয়ে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ এস এম জাকির হোসাইনের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী নগরীর তারাপুরে মেডিকেল কলেজে নিহতদের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় নেতাকর্মীদের নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন। পাশাপাশি নিহতদের শান্তির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

পরে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জাকির হোসাইন নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারসহ শতাধিক দলীয় নেতাকর্মী।

Related Articles

Back to top button