লিড নিউজসিলেট

কানাইঘাটে নৌকা ডুবে প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে মাছ ধরতে গিয়ে সুরমা নদীতে নৌকা ডুবে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

নিহতের নাম হাবিবুর রহমান (৩২)। হাবিব দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নান ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে সুরমা নদীতে হাবিবসহ চারজন নৌকা দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তারা পানিতে ডুবে যান। চারজনের মধ্যে তিনজন সাতার কেটে তীরে উঠতে পারলেও হাবিব নিখোঁজ হন।

নিখোঁজের কিছুক্ষণ পর স্থানীয় লোকজন হাবিবের লাশ উদ্ধার করেন।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা সুরমা নদীতে ডুবে প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button