বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা মঞ্জুর আলীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক


নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্রধান ফটকে মাথা ঘুরে পড়ে গিয়ে আকস্মিকভাবে মারা গেলেন সুবেদার (অবঃ) মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী তালুকদার। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ি থেকে সকাল ১০টা সুস্থbiyani অবস্থা বের হন সুবেদার (অবঃ) মুঞ্জুর আলী তালুকদার (৮০)। উপজেলা সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের
আজ রবিবার বিকাল ৫টা ৪৫ মিনিটের সময় তিলপাড়া শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শোক : সুবেদার (অবঃ) মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী তালুকদারের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এম.পি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়াসহ সাংবাদিকবৃন্দ।




