মৌলভীবাজার
শ্রীমঙ্গলে ৮ জুয়াড়ি আটক


নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ ৷ এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা সড়কের শাহাবুদ্দিনের পানের আড়ত থেকে জুয়া খেলায় থাকা অবস্থায় তাদের আটক করা হয় ৷
আটককৃতরা হলো, নজরুল ইসলাম (৪৬), আব্দুর রউফ (৫৫), মোঃ রাসেল মিয়া (৩২), জসিম মিয়া (৪৭), নওশাদ মিয়া (৩৩), ময়না মিয়া (৪৫), মো. রিপন মিয়া (৩১) ও আমির মিয়া (৫৪)।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া আইনে মামলা করা হবে ।




