মৌলভীবাজারলিড নিউজ
শ্রীমঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাপলাবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে শাপলাবাগ এলাকায় রেললাইনে এক ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।



