মৌলভীবাজারলিড নিউজসিলেট বিভাগ
শ্রীমঙ্গলে টমটমের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকায় ব্যাটারি চালিত অবৈধ টমটমের ধাক্কায় মিনহাজ আহমদ নামের ২ বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ এলাকার শাহীন মিয়া ও মিনু বেগমের ছেলে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় বাড়ির পাশের রাস্তায় ব্যাটারি চালিত নিষিদ্ধ টমটমের ধাক্কায় আহত হয় শিশু মিনহাজ। প্রথমে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যায় সে।এ ঘটনায় টমটম চালক মিন্টু কে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, এই ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার। মামলা হওয়ার কিছু সময়ের ভেতরই আমরা টমটম চালক’কে আটক করেছি।



