লিড নিউজ

সিলেট জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন কাল

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুপুর ১২ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

Related Articles

Back to top button