লিড নিউজসিলেট

সিলেটগামী ট্রেন থেকে গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেন থেকে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. আব্দুর রহমান ওরফে রাসেল (১৯)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটায় শ্রীমঙ্গল স্টেশনে সুরমা মেইল ট্রেনটি যাত্রাবিরতী করলে ২টি প্লাস্টিকের বস্তায় ৮কেজি গাঁজাসহ তাকে আটক করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Related Articles

Back to top button