লিড নিউজ

বিয়ে করা হলো না বাহরাইন থেকে আসা বানিয়াচঙ্গের যুবকের

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহরাইন থেকে দেশে ফিরে বিয়ে করা হলো না বানিয়াচঙ্গের যুবক আব্দুল মতিন (২৭) এর। ভাগ্যের নির্মম পরিহাস ধান শুকানোর ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনি।

মতিন বানিয়াচং উপজেলার রগু চৌধুরী পাড়া (তকবাজখানি মহল্লার) জাফর উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মতিন প্রায় ৫ বছর পূর্বে জীবনের ভাগ্যের চাকা ঘুরাতে বাহরাইনে চলে যান। সেখানে তিনি নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে প্রায় এক মাস পূর্বে বিয়ে করার জন্য দেশে চলে আসেন।

গত শুক্রবার সকালে তিনি ধান শুকানোর জন্য একটি ফাকাতে বিদ্যুত সংযোগ দেয়ার জন্য ঘরের সুইচ থেকে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Related Articles

Back to top button