লিড নিউজসারাদেশ

কলেজ ছাত্রকে চাপা দিয়ে পালালো হানিফের বাস

অনলাইন ডেস্ক: খুলনা নগরীতে বাসের ধাক্কায় মো. সাকিল (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার গভীর রাতে খুলনার শিরোমনি বাদামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সাকিল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি পিরোজপুর জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিরোমনী বাদামতলা মোড়ে সাকিল সাইকেল চালিয়ে যাওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। আশপাশের লোকজন সাকিলকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার এসআই শওকত আলী জানান, হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাসের ধাক্কায় কলেজ ছাত্র সাকিল নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটি আটকের জন্য আমরা চেষ্টা করছি।

Related Articles

Back to top button