লিড নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিলেট মিডিয়া ডেস্ক :: নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয়ের ফলে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে বাংলাদেশ।

শুক্রবার (১৬ মার্চ) শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে দুই উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।

রাস্ত্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বাংলাদেশের এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তার প্রেস উইং জানান, জয়ের এ ধারা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

Related Articles

Back to top button