লিড নিউজ
জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নে বিএনপির প্রার্থী জয়ী


জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়ন পরিষদে অনুষ্টিত উপ-নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম চৌধুরী পানু ৫৩৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস ছাত্তার পেয়েছেন ৫০৮৬ ভোট।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ইউনিয়নে একটানা ভোটগ্রহণ অনুষ্টিত হয়। এই ইউনিয়নের ১৫৯৭২ জন ভোটারের মধ্যে ১০৪২০ ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।




