লিড নিউজসিলেট

ফাহাদ হত্যা: সিলেটে বিক্ষোভ

নিউজ ডেস্ক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সিলেটে বিক্ষোভ কর্মসূচী পালন করছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে সংগঠনের ব্যানারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় ফাহাদ হত্যায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।

তারা সারা দেশের ন্যায় ৭ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো, খুনিদের সর্বোচ্চ শাস্তি ও আজীবন বহিষ্কার করতে হবে, আবাসিক হলগুলোতে র‌্যাগিংয়ের নামে ও ভিন্নমত থামানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে, আগের ঘটনাগুলোর বিচার করতে হবে, আবরার ফাহাদের মামলার খরচ এবং তার পরিবারকে ব্যয় চালানোর মতো খরচ দিতে হবে, ভিসিকে বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসে এসে জবাবদিহিতা করতে হবে এবং শেরে বাংলা হলের প্রভোস্টকে আগামী ১১ অক্টোবরের মধ্যে প্রত্যাহার করতে হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

Related Articles

Back to top button