লিড নিউজ

সিলেটের জামায়াত নেতা পল্টনে গ্রেফতার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিয়াউদ্দীন নাদেরকে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে পল্টন থানা পুলিশ গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, ২টি সাজাসহ মোট ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জামায়াত নেতা অ্যাড. জিয়াউদ্দীন নাদের।

আজ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে তাকে।

 

Related Articles

Back to top button