লিড নিউজসিলেট

সিলেটের ৬ ‘বীরাঙ্গনা’ পেলেন মুক্তিযোদ্ধা স্বীকৃতি

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত ৪৬ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এই তালিকায় রয়েছেন সিলেট অঞ্চলের ৬ জন।

সম্প্রতি এই বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার।

গেজেটে জানানো হয়- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হলো ৩২২।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন, সিলেটের কোকিলা বেগম, রেজিয়া বেগম, মায়া বিবি, জয়গুন নেছা, ললিতা নমসুদ্র, শহর বানু।

Related Articles

Back to top button