জাতীয়লিড নিউজ

পল্টনে দুই বাসের সংঘর্ষে চালক নিহত

সিলেটমিডিয়াডেস্ক: রাজধানীর পল্টন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিজান কাজী নামে (৪২) এক বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোরে সুপ্রভাত ও শতাব্দী পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা সংঘটিত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ইত্তেফাক

Related Articles

Back to top button