লিড নিউজ
রাঙ্গামাটিতে পাহাড় ধসে হতাহতদের স্বরণে গোলাপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল


গোলাপগঞ্জ প্রতিনিধি: চট্রগ্রামের রাঙ্গামটিতে পাহাড় ধসে মর্মান্তিভাবে নিহত শহীদদের স্বরণে ও আহতদের সুস্থতা কামনা করে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গোলাপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলাবার উপজেলার পৌর সদরে একটি অভিজাত রেষ্টুরেন্টে এ মাহফিল অনুষ্টিত হয়। যুক্তরাজ্য প্রবাসী ও আওয়ামীলীগ নেতা আলী হোসেনের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু। বিশেষ অতিথি ছিলেন, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবু সুফিয়ার আযম, পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক নাদিম মাহমুদ শিপলু, দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, দৈনিক সিলেট বাণীর গোলাপগঞ্জ প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদ,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন। বাহার উদ্দিনের সভাপতিত্বে ও ফাহিম হোসেন এবং জাবেদ আহমদের যৌথ পরিচালনায় এ অনুষ্টানে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা সানি আহমদ, ছাত্রলীগ নেতা হোসেন আহমদ শিপলু, সাইফুল ইসলাম, আবু বক্কর, ফুজায়েল আহমদ, দেলোয়ার হোসেন ও মনসুর আহমদ প্রমূখ। বক্তব্য শেষে পাহাড় ধসে নিহত ও আহত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্টিত হয়।




