লিড নিউজ

দক্ষিণ সুরমায় পুলিশি অভিযানে বিএনপির বিক্ষোভ পণ্ড

নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। শনিবার বেলা আড়াইটার দিকে এঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ জেদান আল মুসা জানান, বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করে রাস্তায় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের দিকে চড়াও হন। একপর্যায়ে চার রাউন্ড গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাউকে আটক কিংবা কোন হতাহতের ঘটনা নেই বলেও জানান তিনি।

Related Articles

Back to top button