লিড নিউজ

জাফলংয়ে ট্রাক চাপায় শ্রমিক নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে ট্রাক চাপায় এক ট্রাকের পাথর লোডার নিহত হয়েছে। নিহত ব্যক্তি সুমাগঞ্জের জগন্নাথ পুর থানার দীরু শুল্ক বৈদ্যর ছেলে দীপু শুল্ক বৈদ্য। বৃহস্পতিবার সকালে জাফলংয়ের পুরাতন ক্যাম্পের পাশে জাফলং-মামার বাজারগামী একটি ট্রাক অসাবধানতাবশত দীপুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

খবর পেয়ে থানার এস.আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button