সিলেট বিভাগ

ছাত্রলীগের নেতা তারেক আজিজের বাড়িতে অগ্নি সংযোগ ও হামলা

নিউজ ডেস্ক: সিলেট মহানগর ছাত্রলীগের নেতা মোঃ তারেক আজিজ এর বাড়িতে অগ্নি সংযোগ, হামলা ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছ (০৫ জুলাই শনিবার) রাত ১২ ঘটিকায় স্থান সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের মোঃ তারেক আজিজের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে বিএনপির এবং জামায়াত শিবিরের কর্মীরা তারা বসতঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।
জানা যায়, বিদেশে বসে ফেসবুকে লেখালেখির জেরে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের নেতা মোঃ তারেক আজিজ এর বাড়িতে অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । তাছাড়া তার বাড়ি থেকে ল্যাপটপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ইত্যাদি মালামাল লুট করা হয়েছে। শেখ হাসিনা ৫ আগষ্ট দেশত্যাগের পর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, প্রবাসী ছাএলীগ নেতা মোঃ তারেক আজিজ সিলেট মহানগরের ২০ নম্বর ওয়ার্ডের তথ্য ও প্রচার সম্পাদক ছিলেন তার বাড়িতে এর আগে ০৩/০২/২০২৫ তরিখ সোমবার দুপুরে হামলা, ভাঙচুর ও মালামাল লুট করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। ১৮ নভেম্বর সর্ব প্রথম তাদের বাড়িতে কিছু অংশ ভাঙচুর করা হয়। বর্তমানে বাস্তবচিত্রে বাড়িটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।

Related Articles

Back to top button