লিড নিউজসারাদেশ

গ্যাসের মূল্য বৃদ্ধি প্রতিবাদে আধাবেলা হরতাল

সিলেটমিডিয়াডেস্ক।।     গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ই জুলাই সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার দুপুরে জোটের পরিচালনা পরিষদের এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বাম গণতান্ত্রিক জোট জানায়, জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং গণ দুর্ভোগের বাজেটের প্রতিবাদে আগামী ৭ জুলাই দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

Related Articles

Back to top button