লিড নিউজ
দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


দিরাই প্রতিনিধি: দিরাই পৌর শহরের ৩ টি দোকানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলা রোডস্থ মের্সাস আনোয়ার ষ্টোর কে ১০ হাজার, দিরাই বাজারস্থ সাইফুল এন্ড ব্রাদার্স কে ২ হাজার ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না তাকায় তানভীর বেকারি কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই পরিদর্শক সানোয়ার হোসেন, পেশকার শালিল বরণ তালুকদার প্রমুখ।




