লিড নিউজ
বিয়ানীবাজারে পুলিশের অভিযানে যুবক গ্রেফতার


নিউজ ডেস্ক: বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ডাকাত আলাল আহমদ (২৫) গ্রেফতার হয়েছে। সে উপজেলার সাদিয়াপুর গ্রামের আনফর আলীর পুত্র। ধৃত আসামীর বিরুদ্ধে সিলেট এবং মৌলভীবাজার জেলাধীন বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতির মামলা রয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সির নির্দেশে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।




