লিড নিউজ

মৌলভীবাজারে লেখক ফোরামের যাত্রা শুরু

এহসান বিন মুজাহির: মৌলভীবাজারে লেখক ফোরাম নামে একটি লেখক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংঠনটির কমিটি গঠন উপলক্ষে গতকাল বিকালে মৌলভীবাজার চৌমোহনাস্থ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে লেখক সমাবেশের আয়োজন করা হয়।

খ্যাতিমান লেখক সাদেক আহমদকে প্রধান উপদেষ্টা করে বিশিষ্ট লেখক ও ব্যাংকার অ্যাডভোকেট আবু তাহেরকে সভাপতি, সিব প্রসন্ন ভট্যাচার্যকে সহসভাপতি, আহমেদ ফয়সল আজাদকে সাধারণ সম্পাদক,  সাংবাদিক এহসান বিন মুজাহিরকে সিনিয়র সহসাধারণ সম্পাদক, সাংবাদিক সালাহউদ্দিন ইবনে শিহাবকে সহসাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আবদুল আলিমকে সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হোসাইন আহমদকে অর্থ সম্পাদক, হাসান আহমদকে প্রচার সম্পাদক, সাংবাদিক আবদুল কাইয়ুমকে দফতর সম্পাদক করে লেখক ফোরাম মৌলভীবাজারের কমিটি গঠন করা হয়।

লেখক ফোরামের সদস্য হিসেবে সাংবাদিক শ.ই সরকার জবলু, নুরুল ইসলাম, আবু সাঈদ, বিশ্বজিত ভট্রাচার্য বাপন, পুলক কান্তি ধর, অসিত চন্দ্র দেব, রঞ্জিত কুমার সিংহ, হাসান মাহমুদ, মুসতাকিম আল মুন্তাজ, আশরাফুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button