লিড নিউজ

জগন্নাথপুরে বাস চাপায় পথচারী নিহত

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর-ছাতক সড়কের দাড়াখাই ব্রিজের সামনে মিনিবাস চাপায় আশক আলী (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮ টার দিকে এ দৃুর্ঘটনাটি ঘটে। নিহত আশক আলী ছাতক উপজেলার ভাতঁগাও গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৮ টার সময় জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দাড়াখাই ব্রিজের সামনে দিয়ে সড়ক পার হতে দৌড় দিলে সুনামগঞ্জগামী একটি মিনিবাস আশক আলীকে চাপা দিয়ে চলে যায়। এতে করে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জগন্নাথপুর মিনিবাস সমিতির সাবেক সভাপতি রব্বানী মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

Related Articles

Back to top button