লিড নিউজ

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ নিয়ে যা বলল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে পিলার ভেঙে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আরো কয়েকদিন বন্ধ থাকবে। সোম-মঙ্গলবার নাগাদ ফের ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানান, মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬ নম্বর সেতুটি বুধবার রাতে বৃষ্টির পর ঝুঁকিতে পড়ে। বৃহস্পতিবার মেরামতের সময় একটি পিলার ধসে যায়।

“পিলারের পাশ থেকে বালু তুলে নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সেতুটির অবস্থা খুবই খারাপ। সোম-মঙ্গলবার নাগাদ মেরামত কাজ শেষ হলে এ পথে আবার রেল চলাচল শুরু হবে।”

বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযােগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের যাত্রীরা।

রেল কর্মকর্তা আমজাদ হোসেন শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, অবৈধভাবে বালু তুলে ফেলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন থেকে কেউ যাতে আর বালু তুলতে না পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

Related Articles

Back to top button