লিড নিউজ

আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতি, আটক ৬

এসবিএন ডেস্ক:৩
আশুলিয়ার দোসাইদে পোশাক তৈরির কারখানায় ডাকাতির ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত তিন হাজার কেজি কাপড়ের মধ্যে ১২০০ কেজি কাপড় উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকদের রিমান্ড আবেদন করে রবিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

আটকরা হলেন, জামালপুরের মো. মজনু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪), রেজাউল হকের ছেলে সজিবুর রহমান আলিফ (২৬), শরিয়তপুরের আবুল বাশার শেখের ছেলে শাহীন শেখ (২৩), মৃত সোলেমান সিকদারের ছেলে দুলু সিকদার (২৭), নারায়ণগঞ্জের বারেকের ছেলে স্বপন (২৭) ও মুন্সীগঞ্জের আব্দুস সামাদের ছেলে মিঠু বেপারী (২১)।

জানা যায়, ১৮ নভেম্বর একদল ডাকাত আশুলিয়ার দোসাইদ এলাকার মায়ামিতু পোশাক কারখানায় হানা দিয়ে প্রায় তিন হাজার কেজি কাপড় লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে।

Related Articles

Leave a Reply

Back to top button