লিড নিউজ

সিরিজ বোমা হামলা: মৌলভীবাজারে একজনের যাবজ্জীবন

মৌলভীবাজার প্রতিনিধি : সিরিজ বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারের জঙ্গি মো. কামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনায় রোববার (১৫ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার ২নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।

পাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান জানান, ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলায় মৌলভীবাজার শহরে কুসুমবাগ এলাকায় মধুবন হোটেলের সামনে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধের অভিযোগ ছিলো জঙ্গি কামাল উদ্দিনের উপর। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কামালের বাড়ী নেত্রকোনা জেলার বালিজুড়ি গ্রামে। এ মামলায় মোট চার জন আসামি ছিলেন। অন্য তিন আসামির উপর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

তিনি আরও জানান, ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশের ৬৩ জেলায় একযুগে সিরিজ বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারে ৫টি মামলা হয়েছিলো। এর মধ্যে আজ দ্বিতীয় মামলার রায় দিয়েছেন আদালত। অন্য তিনটি মামলা চলমান রয়েছে।

Related Articles

Back to top button