সুনামগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার


সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হারিছ উদ্দিন (৩৭)নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী জেলা সদরের উত্তর আরফিন নগরের এলাকার পশ্চিম তেঘরিয়ার মৃত কালাই মিয়ার ছেলে।
র্যাব ও এলাকাবাসী জানায়,গত ২৩জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩,সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর আরেফিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে উত্তর আরেফিন নগর গ্রামস্থ জনৈক আতিক এর টিনের বসত ঘর সংলগ্ন উত্তর পাশের রাস্তার উপর হতে ৫০০(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২,৫০,০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
র্যাব আরো জানায়,গ্রেফতারকৃত আসামী হারিছ উদ্দিন আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সুনামগঞ্জ র্যাব ৯-লেঃ কমান্ডার উপ-পরিচালক কোম্পনী অধিনায়ক ফয়সাল আহমেদ এঘটনার সত্যতা নিশ্চিত করেন।



