এ বিষয়ে থানার ওসি আখতার হোসেন জানান, রাতে তোফায়েলের বাসায় তল্লাসি করে ২ টি অস্ত্র ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক তোফায়েল মোটোফেনে জানান, এ মামলা সম্পূর্ন মিথ্যা ও সাজানো। পুলিশের বিরুদ্ধে রিপোর্ট করায় পুলিশ আমাকে হয়রাণি করতে এ মিথ্যা নাটক সাজিয়েছে।
এদিকে, সিলেট প্রেসক্লাব ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও মুহিত চৌধুরী ঘটনার সুষ্ট তদন্ত দাবি করেন এবং সাংবাদিক হয়রানি বন্ধের আহবান জানান।
উল্লেখ্য তোফায়েল গত সপ্তাহে দৈনিক বিজয়ের কণ্ঠে পুলিশের বিরুদ্ধে একটি রিপোর্ট করেন। রিপোর্ট প্রকাশের এক সপ্তাহ পরে বাসায় তল্লাশি চালায় পুলিশ।





