লিড নিউজ
হবিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪


হবিগঞ্জ প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভ্ন্নি মামলার ১৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ১০জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং ৪ জন নিয়মিত মামলার আসামী।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) নাজিম উদ্দিন ১৪জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।




