লিড নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মিডিয়া  ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ৭টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর পক্ষ থেকে ফুল দেন তিনি।

এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এরপরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজকের দিনটি সারা দেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Related Articles

Back to top button