লিড নিউজ

ফেঞ্চুগঞ্জে শাবি ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশ থেকে মোস্তাহিন রাজ্জাক মামুন নামে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রেলওয়ে থানার ওসি জাহাঙ্গির আলম জানিয়েছেন, বুধবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে মামুনের পায়ের রগ কাটা ছিলো। তবে ট্রেনে চাপা পড়ার কোনো ছিহ্ন তার শরীরে নেই। মামুনকে হত্যা করে লাশ ফেলে রাখা হতে পারে বলে ধারণা ওসির।

নিহত মোস্তাইন রাজ্জাক মামুর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের অনিয়মিত ছাত্র।

মোস্তাইন রাজ্জাক মামুর সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক আবদুর রাজ্জাক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একই বিভাগের চিকিৎসক হোসনে আরার ছেলে।

Related Articles

Back to top button