জাতীয়লিড নিউজ

সিলেটের সুমনের লাইভ: ৬ ঘন্টায় সরে গেল ডাস্টবিন (ভিডিওসহ)

নিউজ ডেস্ক: রাজধানীর সুরিটোলা বিদ্যালয়ের সামনে থাকা ডাস্টবিনের ভেতরে ঢুকে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের ফেসবুক লাইভের মাত্র ৬ ঘণ্টার মধ্যে সরিয়ে নেয়া হয়েছে ডাস্টবিনটি।

গতকাল বিকেলের দিকে ফেসবুকে লাইভে এসে সুমন ডাস্টবিনটি সরিয়ে নেয়ার আহ্বান জানান। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল স্কুলের বাচ্চাদের বাঁচান, বেঁচে যাবে ভবিষ্যৎ।

 

 

এরপর আজ দুপুর আড়াইটার দিকে আরেকটি লাইভে এসে সুমন জানান- মাত্র ৬ ঘণ্টায় সরে গেল ময়লার ডাস্টবিন । বেঁচে গেল ১৫০০ শিশু।

Related Articles

Back to top button